হোয়াটসঅ্যাপে security feature

 হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে বার্তা বা ছবির পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যও বিনিময় করেন অনেকে। আর তাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে দুই স্তরের নিরাপত্তা সুবিধা চালু করা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএসে চলা মুঠোফোনে এ সুযোগ মিলবে। শিগগিরই ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।

দুই স্তরের নিরাপত্তা সুবিধা চালুর জন্য প্রথমেই মুঠোফোনে হোয়াটসঅ্যাপ চালু করে ডান পাশের ওপরে থাকা তিনটি ডট মেন্যুতে ক্লিক করতে হবে। এবার settings-এ ক্লিক করে Account অপশন নির্বাচন করতে হবে। এরপর Two step verification নির্বাচন করে Enable বাটন চাপ দিতে হবে। এবার ৬ সংখ্যার পিন নম্বর দুইবার লেখার পর ই-মেইল ঠিকানা দিয়ে Next বাটন চাপতে হবে। ই-মেইল ঠিকানা নিশ্চিত করে Save বাটন চাপলেই দুই স্তরের নিরাপত্তা সুবিধা চালু হবে।

Post a Comment

0 Comments