জীবনে যে 7 টি আফসোস রাখবেন না

 


১.নিজের চেহারা কিংবা গায়ের রং এর জন্য আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন,আপনি যেমন-ই দেখতে হন না কেনো; আপনাকে এভাবেই আল্লাহ তৈরি করেছেন। ❤️

    

২.অর্থ ও সম্পত্তি নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন।

৩.প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন, সৃষ্টিকর্তা  তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারন তারা আপনার জন্য কল্যাণকর নয়।

৪.নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না।যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন, নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে।

৫.নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না।

পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি অনাথ নন,আপনার জীবন কে সুন্দর করার জন্য পাশে পরিবার আছে।

6.ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না।

কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং উপর ওয়ালার উপর কৃতজ্ঞ থাকুন।❤️

7। নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না। প্রতিটি সৎ কাজ-ই মন থেকে করবেন।🥰

Post a Comment

0 Comments